২৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য বিতরণ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২, ১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
দুর্গাপুরে পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য বিতরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উপলক্ষে হত দরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানার সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন,

উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ,(আরএমও)ডাঃ মেহেদী হাসানের, সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পুষ্টি সপ্তাহ উপলক্ষে হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে তৈল, আলু, ডাউল, লাচ্চা, চাউল আনুপাতিক হারে বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন