সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

প্রতিবছর করোনা টিকা নিতে হবে কি না নিশ্চিত নয় : স্বাস্থ্যমন্ত্রী

Paris
Update : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

এফএনএস : স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিবছর করোনা প্রতিরোধী টিকা নিতে হবে কি না তা এখনো নিশ্চিত নয়, বিষয়টি এখনো জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে করোনাসহ সব ধরনের টিকা যাতে দেশেই তৈরি করা যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। গতকাল শুক্রবার রাজধানীর তিতুমীর কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাসহ সব ধরনের টিকা যাতে দেশেই তৈরি হয় সে জন্য টিকা উৎপাদনের চেষ্টা চলছে।

প্রতি বছর করোনার টিকা দিতে হলে ১৩ কোটি মানুষের জন্য ১৩ কোটি টিকা লাগবে। প্রতিবছর টিকা দেওয়ার ব্যাপারে এখনো কিছু বলেনি ডব্লিউএইচও। তবে দ্রুত যাতে টিকা উৎপাদন করা যায় সেই প্রস্তুতি নিচ্ছি আমরা। মে মাসে কলেরার টিকা দেওয়ার কথা থাকলেও কখন থেকে শুরু হবে সেটা জানাননি স্বাস্থ্যমন্ত্রী। তবে যে সব জায়গায় এ রোগের প্রাদুর্ভাব বেশি সেখানে দ্রুত দেওয়ার কথা জানান মন্ত্রী। বিডিএস ভর্তি পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, পরীক্ষা সুন্দরভাবে চলছে। আমি কেন্দ্র ঘুরে দেখেছি। শিক্ষার্থীরা প্রশ্নপত্রে সন্তুষ্ট। একইভাবে আমরা এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়েছি।

তিনি আরও বলেন, এবার বিডিএস পরীক্ষায় দিচ্ছে ৬৫ হাজার ৯০৭ জন শীক্ষার্থী। ১২ টি কেন্দ্রের ২৬ টি ভ্যানুতে পরীক্ষায় হচ্ছে। প্রায় ৩০ হাজারের বেশি ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে। সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে আমাদের ১৯৫০ টি আসন রয়েছে। সরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ৫৪৫টি আর বেসরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা ১ হাজার ৪০৫টি। সরকারি-বেসরকারি মিলে গড়ে ৩৩ জন পরীক্ষা দিচ্ছে। তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা খুবই সুন্দর ভাবে হচ্ছে, পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীরা সন্তুষ্ট। পরীক্ষায় প্রশ্নফাঁস এড়াতে ডিজিটাল পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হচ্ছে।

আমরা চেষ্টা করছি পরীক্ষা ব্যবস্থা ও পরীক্ষার মান আরও কীভাবে উন্নত করা যায়। ডায়ারিয়া প্রতিরোধে মে মাসে টিকা দেওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডায়রিয়ার প্রকোপ কমাতে টিকাদান কর্মসূটি হাতে নেওয়া হয়েছে। এ বিষয়ে কাজ চলমান রয়েছে। সাধারণত যেখানে কলেরা বা ডায়রিয়ার প্রকোপ বেশি, সেখানেই এটা দেওয়া হবে। আমরা আহ্বান করবে এই টিকা যাতে মানুষ নেয়। টিকা নিলে যে সফলতা আসে, তার সুফল করোনা টিকা দিয়ে প্রমাণ মিলেছে। গত এক মাস যাবত করোনায় মৃত্যু নেই। সংক্রমণ মাত্র ৩০-এর ঘরে। যার ফলে আমরা স্বস্তিতে রয়েছি, অর্থনীতির অবস্থা অনেক ভালো।


আরোও অন্যান্য খবর
Paris