সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মাদক মামলায় পলাতক দেখানো আসামীর নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন!

Paris
Update : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় মাদক মামলায় পলাতক দেখানো আসামী নিয়ে ডিবি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (০৮ জানুয়ারী) রাতে উপজেলার পাঁজরভাঙ্গা বাজারে। একাধিক মাদক মামলার আসামী আতাউর রহমান নিজ বাড়ীতেই অবস্থান করলেও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক দায়েরকৃত মাদক মামলায় পলাতক দেখানো আসামী করা হয়েছে। বাড়িতে প্রকাশ্যে অবস্থান করে সংবাদ সম্মেলন করলেও পুলিশের চোখে সে পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মান্দা উপজেলার কশবপুর গ্রামের কমিউনিটি ক্লিনিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১ কেজি গাঁজাসহ নজরুল ইসলাম (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক নজরুল ইসলাম উপজেলার কশব গ্রামের মৃত হযরত আলীর ছেলে। মাদক পরিবহনের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আতাউর রহমান (৪২) নামে আরেক আসামী পালিয়ে যায়। পলাতক আতাউর রহমান উপজেলার পাঁজরভাঙ্গা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর উপ-পরিদর্শক (এস,আই) সোহেল রানা ডিবি পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, মান্দায় মাদক বিরোধী অভিযানে নজরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অপর আসামী আতাউর রহমানের সংবাদ সম্মেলন করার বিষয়টি আমার জানা নেই। আতাউর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী পলাতক থাকায় তাকে আটক করার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris