২৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অতিরিক্ত ফল খেলে যেসব ক্ষতি হয়

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২, ৫:১০ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
অতিরিক্ত ফল খেলে যেসব ক্ষতি হয়
বিজ্ঞাপন

এফএনএস : ফল শরীরের জন্য কতটা উপকারী তা বলার অপেক্ষা রাখে না। ফলে প্রাকৃতিক চিনি থাকে। অতিরিক্ত পরিমাণে ফল খেলে তা শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ফল স্বাস্থ্যকর তাই বলে এই না যে আপনি যত ইচ্ছে খুশি ফল খেতে পারবেন। ফলের ধরণ বুঝে অবশ্যই পরিমাণ নির্ধারণ করতে হবে। যেকোন কিছু বেশি খাওয়া কারো শরীরের জন্য ভালো না। এইজন্য পুষ্টি বিশেষজ্ঞরা নির্দিষ্ট পরিমাণে ফল খেতে বলেছেন।

কেন ক্ষতিকর : ফলে ভিটামিন, মিনারেল, পটাশিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে। স্বাস্থ্যকর ডায়েটের জন্য ফল অনেক জরুরি। তবে অতিরিক্ত ফল খেলে শরীরের অনেক বেশি ক্ষতি হতে পারে। অনেক ফলে উচ্চ মাত্রায় ক্যালোরি থাকে যা ওজন বাড়ায়। অতিরিক্ত ফল খেলে ডায়রিয়া, অস্বস্তি দেখা দিতে পারে। এজন্য কী পরিমাণ ফল খাচ্ছেন সে বিষয়ে সচেতন হতে হবে।

অতিরিক্ত খেলে কী হয় : ফলে যে ফ্রুক্টোজ থাকে তা অতিরিক্ত পরিমাণ খেলে ইনসুলিন বেড়ে যেতে পারে এবং এ থেকে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া উচ্চ রক্তচাপ ও ইউরিক এসিডের মাত্রা বেড়ে যায়।

হজমে সমস্যা : অতিরিক্ত ফল খেলে পেটে সমস্যা দেখা দেয়। এ থেকে পেটে ব্যথা, ফোলাভাব, বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার সমস্যা তৈরি হয়।
ফলের ডায়েট : বহুল প্রচলিত ও অস্বাস্থ্যকর একটি ডায়েট হলো ফ্রুটস ডায়েট। এই ডায়েটে অন্য যেকোন খাদ্য যেমন শস্য, কার্বোহাইড্রেট ইত্যাদি খাওয়া নিষেধ থাকে। শুধুমাত্র কয়েকটি শাকসবজি, বাদাম এবং বীজ খাওয়ার অনুমতি দেওয়া হয়। ডায়াবেটিস যাদের আছে তাদের জন্যও এই খাদ্য অস্বাস্থ্যকর।

কী পরিমাণ খাওয়া উচত : এর অর্থ এই নয় যে ফল খাওয়া যাবেনা তবে অবশ্যই পরিমাণমতো খেতে হবে। প্রতিদিন দুই থেকে তিনরকম ফল খেতে পারেন এবং তার পরিমাণ যেনো দুই কাপের বেশি না হয়। অন্যান্য খাবারের সাথে ফল খাবেন যেনো আপনার শরীর ঠিকমতো পুষ্টি পায়। সূত্র: হেলথ শটস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন