১১নং ওয়ার্ডের নগর স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া যাবে করোনার টিকা
প্রেস বিজ্ঞপ্তি : সম্মানিত নগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে, ২৯ মার্চ মঙ্গলবার হতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি ১১নং ওয়ার্ডস্থ নগর স্বাস্থ্য কেন্দ্রে করোনার টিকা প্রদান করা হবে।
টিকাগ্রহণে আগ্রহী ব্যক্তিদের ১১নং ওয়ার্ডের হেতমখাঁয় অবস্থিত নগর স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে করোনার টিকা গ্রহণ করতে পারবেন। টিকা প্রদানের অন্যান্য স্থানসমূহ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। সোমবার রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
