বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নিরব ঘাতক হেপাটাইটিস-বি আক্রান্ত হবার আগেই নিতে হবে প্রতিষেধক’

Paris
Update : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার : হেপাটাইটিস-বি বা লিভার জন্ডিস রোগ এইডস রোগের চাইতেও ১০০ গুণ বেশি মারাত্মক। লিভার জন্ডিসে আক্রান্ত রোগীর চিকিৎসা ব্যায় অনেক বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে দেশে বর্তমানে এক কোটি মানুষ এই রোগের ভাইরাস বহন করে চলেছে। ২০ হাজার মানুষ লিভার জন্ডিস ও লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। ইপিআই আওতার বাইরে টিকাদান ও টিকা বিষয়ক সচেতনতা মূলক কর্মসূচিতে এমনটাই জানিয়েছেন বক্তারা।

গতকাল বুধবার রাজশাহী নগরীর পারিজাত আবাসিক এলাকায় অবস্থিত ভাওয়াল এ্যসোসিয়েশন ডেভলমেন্ট অরগানাইজেশনের কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে আরও জানানো হয়, প্রতি বছর সরকারিভাবে ০ থেকে ১৮ মাস বয়সের শিশুদের ইপিআই এর আওতায় বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা প্রদান করা হয়। ১৯৮৭ সাল থেকে দেশে এই কর্মসূচি চলছে। তবে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে ইপিআই এর বাইরে অনেকেই রয়ে যায়। পরবর্তিতে বাদপরা বয়স্কদের এসব টিকার আওতায় আনতে না পারলে ইপিআই এর মূল উদ্যোশ্য সফল হওয়াা সম্ভব হবে না।

কর্মসূচিতে বলা হয় হেপাটাইটিস-বি ভাইরাস বিষয়ে সচেতনতা কম, বিশেষ করে গ্রাম অঞ্চলে। মানব দেহে চোখ, কিডনি সহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ একাধিক থাকলেও লিভার মানব দেহে একটিই রয়েছে। লিভার প্রতিস্থাপন ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা। হেপাটাইটিস-বি ভাইরাস থেকে বাঁচতে আক্রান্ত হবার আগেই রক্ত পরীক্ষাপর পর নিয়ম মেনে ৪টি টিকা নিতে হবে। রাজশাহী সিভিল সার্জনের অনুমতি ও তদারকিতে ভাওয়াল এ্যসোসিয়েশন ডেভলমেন্ট অরগানাইজেশন সাধারণ মানুষের মাঝে এই টিকা প্রদানের ব্যবস্থা করেছে।

জেলার প্রতিটি কমিউটি ক্লিনিকের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে। প্রতি টিকায় ব্যয় হবে মাত্র তিনশত ৫০ টাকা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাওয়াল এ্যসোসিয়েশন ডেভলমেন্ট অরগানাইজেশনের নির্বাহি পরিচালক মো. জাহাঙ্গিরউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিভিল সার্জন অফিসের এমও (সিএস) ডা. স.ম. বায়েজিদউল ইসলাম, এ্যডভোকেট জেরিন আকতার। আরো উপস্থিত ছিলেন, ভাওয়াল এ্যসোসিয়েশন ডেভলমেন্ট অরগানাইজেশনের বিভাগীয় পরিচালক নূর মোহাম্মদ, জেলা কন্ট্রোলর মো. মনিরুজ্জামান রেজা সহ সাংবাদিকবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris