সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

নিত্যপন্যের উর্ধ্বগতির প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

Paris
Update : শনিবার, ১২ মার্চ, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : নিত্যপ্রয়োজনীয় পন্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে রাজশাহী জেলা কৃষক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেল ৪টায় সমাবেশের পূর্বে তারা বিক্ষোভ মিছিল করেন। বিএনপি, কৃষকদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ নগরীর বাটার মোড় থেকে মিছিল বের করে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখনেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটু।

জেলা কৃষক দলের সদস্য সচিব নাজমুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, আমিনুল হক মিন্টু, রায়হানুল আলম রায়হান, রোকনুজ্জামান আলম, ডিএম জিয়া ও অধ্যাপক সিরাজুল ইসলাম।


আরোও অন্যান্য খবর
Paris