সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

যুদ্ধে ইউক্রেন টেনিস তারকা

Paris
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২

এফএনএস : ইউক্রেনে রাশিয়ার হামলা গড়িয়েছে নবম দিনে। এখনো তীব্র লড়াই চলছে দেশ দুটির নিরাপত্তা বাহিনীর মধ্যে। নিজ দেশ ইউক্রেনকে রক্ষার লড়াইয়ে যোগ দিচ্ছেন অনেকে। এবার ইউক্রেনের সাবেক টেনিস খেলোয়াড় সের্গেই স্ট্যাখভস্কি যুদ্ধে অংশ নিয়েছেন। জানা গেছে, রাশিয়া ইউক্রেন আগ্রাসনের আগে গত সপ্তাহে ইউক্রেনের রিজার্ভ সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন স্ট্যাখভস্কি। তিনি বলেছেন যদিও তার সামরিক অভিজ্ঞতার অভাব, তবে বন্দুক চালাতে পারেন। ৩৬ বছর বয়সী স্টাখভস্কি টেনিসে চারটি এটিপি শিরোপা জিতেছিলেন। ২০১৩ সালে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে রজার ফেদেরারের বিরুদ্ধেও খেলেছিলেন।

গত ২৬ ফেব্রুয়ারি তিনি ইউক্রেনকে রক্ষা করতে হাতে অস্ত্র তুলে নেওয়ার ইচ্ছে পোষণ করেন। রাশিয়ার আগ্রাসন যখন শুরু হয় তখন ইউক্রেনীয় এই টেনিস তারকা পরিবারের সঙ্গে দুবাইয়ে ছিলেন। তিনি তার স্ত্রী ও তিন সন্তানকে হাঙ্গেরিতে রেখে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তিনি এখন ইউক্রেনের রাজধানী কিয়েভ রক্ষায় লড়াই করা সেনাদের একজন। গত বৃহস্পতিবার সিএনএনকে তিনি জানান, তার লক্ষ্য হচ্ছে দেশের নাগরিক ও তার সন্তানদের জন্য ইউক্রেনকে নিরাপদ রাখা।


আরোও অন্যান্য খবর
Paris