সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার বহিষ্কৃত ১২ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

Paris
Update : বুধবার, ২ মার্চ, ২০২২

এফএনএস : জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ১২ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক নয়, এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কারণেই জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার মিশনের সদস্যদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সহকারী রাষ্ট্রদূত রিচার্ড মিলস জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে রাশিয়ার এই কূটনীতিকদের বহিষ্কার করার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর- বিবিসির রিচার্ড মিলস বলেন, যুক্তরাষ্ট্র থেকে যে কূটনীতিকদের চলে যেতে বলা হয়েছে, তারা এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা কূটনীতিক হিসেবে একটি দেশের প্রতিনিধিত্ব করতে পাওয়া দায়িত্ব ও বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তবে রুশ কূটনীতিকরা শিষ্টাচারবহির্ভূত কী কাজ করেছেন, তার ব্যাখ্যা দেননি তিনি। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া সাংবাদিকদের বলেছেন, ৭ মার্চের মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে রুশ সৈন্যদের চলমান সামরিক অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিল। জাতীয় নিরাপত্তা উদ্বেগ থেকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris