সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে রুশিয়ার হামলা বিরল বৈঠকে জাতিসংঘ

Paris
Update : বুধবার, ২ মার্চ, ২০২২

এফএনএস : ইউক্রেনে রাশিয়ার হামলার ষষ্ঠ দিন চলছে। এরইমধ্যে ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ বিরল এক বৈঠকে বসেছে। ১৯৫৬ সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের এটা মাত্র ১১তম জরুরি বিশেষ অধিবেশন। এ অধিবেশনের জেরে সপ্তাহের শেষের দিকে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।জাতিসংঘের সাধারণ পরিষদ চলতি সপ্তাহে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট দেবে। গত শুক্রবার একই ধরনের একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হয়েছিল। তবে তাতে ভেটো দিয়েছিল রাশিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদে অবশ্য ভেটো দেওয়ার ক্ষমতা কোনো দেশের নেই।

যুক্তরাষ্ট্রসহ মিত্ররা ধারণা করছেন, প্রস্তাব তোলার পর তা পাস হতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পাওয়া যাবে। যদিও জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া কোনো প্রস্তাব মানতে আইনিভাবে কেউ বাধ্য নয়। তার পরেও সেই বিষয়ের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। সোমবার কর্মকর্তারা বলেছেন, খসড়া ওই প্রস্তাবকে অন্তত ৮০ সদস্য সমর্থন করবেন। সাধারণ পরিষদে ভোটাভুটির আগে শতাধিক দেশ বক্তব্য রাখবে। জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের দূত বলেছেন, কেউ অন্য দিকে দৃষ্টি ঘুরিয়ে রাখতে পারবে না। এখানে ভোট দেওয়া থেকে বিরত থাকারও সুযোগ থাকবে না। সূত্র: ভয়েস অব আমেরিকা।


আরোও অন্যান্য খবর
Paris