সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

পুতিন ‘জিনিয়াস’ প্রশংসা ট্রাম্প’র

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউক্রেন ইস্যুতে পুতিনের কৌশলের জন্য তাকে ‘জিনিয়াস’ বলেছেন। তবে একইসঙ্গে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে যদি এখন রিপাবলিকান সরকার থাকতো তাহলে এ সংকট হতো না। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের এক রেডিও অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন ট্রাম্প। এটিই ইউক্রেন সংকট নিয়ে তার প্রথম বক্তব্য। এ খবর দিয়েছে এএফপি।

এর আগে গত সোমবার পূর্ব ইউক্রেনের দুই প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এ বিষয়েই ট্রাম্পের কাছে প্রশ্ন করেন রেডিও অনুষ্ঠানের উপস্থাপক। উত্তরে ট্রাম্প বলেন, গতকাল আমি পুতিনের টেলিভিশন ভাষণ দেখছিলাম। আমি বলব, এটা সত্যিই দারুণ! পুতিন ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন ঘোষণা করলেন। এটা চমৎকার একটা বিষয়! এরপরই ট্রাম্প বলেন, আমি পুতিনকে ভালো করেই চিনি। তিনি এখন যা করছেন, ট্রাম্প প্রশাসনের সময় পুতিন কখনোই এটা করতেন না।

অনুষ্ঠানে ট্রাম্প বলেন, পুতিনের কৌশল ছিল খুবই ‘স্মার্ট’। এরপরে আলাদা আরেকটি বিবৃতিতে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন যদি এটা ভালোভাবে সামাল দিতে পারতেন, তাহলে ইউক্রেনের এ সংকট এড়ানো যেত। এ ছাড়া ওয়াশিংটনের দুর্বল অবস্থানের সমালোচনা করে বলেন, রাশিয়ার পদক্ষেপের সঙ্গে তাল মেলাতে পারেনি যুক্তরাষ্ট্র। এখন তো শুধু আগ্রাসন শুরু হয়েছে, কিন্তু পাশাপাশি জ¦ালানি তেলের দাম বেড়েই চলেছে। পুতিন সব সময় যেটা চান, এখন তিনি শুধু সেটাই পাচ্ছেন না, বরং এর চেয়েও বেশি কিছু পাচ্ছেন। কারণ, তেল ও গ্যাসের দাম বাড়ছে। মস্কো আরও ধনী হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris