সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

অস্ট্রেলিয়াকে ভয় দেখাচ্ছে চীন

Paris
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : বিমানের দিকে লেজার লাইট প্রয়োগ করে ভীতির সঞ্চার করছে চীন। অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর নজরদারি একটি বিমানে চীনের নৌবাহিনীর নৌযান থেকে লেজার রশ্মি ফেলার পর রোববার এ অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার একটি পি-৮এ পোসিডন নৌমহড়ার বিমানে লেজার রশ্মি মারে চীনের পিপলস লিবারেশন আর্মি-নেভি নৌযান। এতে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণলয় থেকে বলা হয়েছে, চীনের নৌযান থেকে বিমানে এভাবে আলো ফেলা নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এমন আচরণে অনেক জীবন বিপন্ন হতে পারে। অপেশাদার ও অনিরাপদ সামরিক কর্মকাণ্ডের কড়া নিন্দা জানাই আমরা। এজন্য বেইজিংয়ের কাছে জবাব চাইবে অস্ট্রেলিয়া সরকার। স্কট মরিসন এ কথা সাফ জানিয়ে দিয়েছেন।

তিনি ব্রিফিংয়ে বলেন, এটাকে আমি ভীতি প্রদর্শন ছাড়া অন্য কোনোভাবে দেখবো না। এজন্য কোনো উস্কানি দেয়া হয়নি। এরকম ভীতি প্রদর্শন কখনোই মেনে নেবে না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডাটন একে অস্ট্রেলিয়ার এক্সক্লুসিভ অর্থনৈতিক জোনে অত্যন্ত আগ্রাসী কর্মকাণ্ড বলে বর্ণনা করেছেন। স্কাই নিউজকে তিনি বলেন, আমার মনে হচ্ছে চীন ভাবছে তাদের এই আগ্রাসনের জবাব কেউ দেবে না।


আরোও অন্যান্য খবর
Paris