সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইতিহাসের সবচেয়ে দামি ছবি বিক্রি হচ্ছে নিলামে

Paris
Update : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : লে ভায়োলন ডি’ইনগ্রেস। ছবিটি একজন নগ্ন নারীর। তার পিঠকে বেহালার রূপ দেওয়া হয়েছে। আর এটিই নাকি ইতিহাসের সবচেয়ে দামি ছবি। মার্কিন ভিজুয়াল আর্টিস্ট ম্যান রে-র তোলা বিখ্যাত ছবিটি এবার বিক্রি হচ্ছে নিলামে। গতকাল শনিবার এক প্রতিবেদনে বিষয়টি জানায় সিএনএন। সিএনএন জানিয়েছে, ১৯২৪ সালে ম্যান রে এই সাদাকালো ছবিটি তোলেন। মূল প্রিন্টকে পরাবাস্তববাদী এই শিল্পীর সবচেয়ে বিখ্যাত কাজ বলে ধরা হয়। চলতি বছরের মে মাসে ক্রিস্টি’জ নিলাম ঘরে ছবিটি বিক্রি করা হবে।

৫-৭ মিলিয়ন ডলারের মধ্যে বিক্রি হতে পারে বলে আশা করছে নিলাম কর্তৃপক্ষ। এমনটা হলে, ইতিহাসে একক ছবির জন্য এটিই সর্বোচ্চ দাম হবে। ছবিটিকে ২০ শতকের সবচেয়ে আইকনিক কাজের একটি বলে অভিহিত করেছেন ক্রিস্টি’জ নিলাম ঘরের ফটোগ্রাফি বিভাগের প্রধান দ্যারিয়াস হিমস। এক বিবৃতিতে দ্যারিয়াস হিমস বলেন, বিভ্রান্তিকর এই পরাবাস্তববাদী ছবিটি ডার্করুমে খালি হাতে ওয়াশের মাধ্যমে ফুটিয়ে তোলার এক অন্যন্য নিদর্শন।

তিনি আরও বলেন, ছবিটি রোমান্টিক, রহস্যময়, দুর্বোধ্য এবং কৌতুকপূর্ণ। এটি প্রায় শত বছর ধরে মানুষকে অভিভূত করে রেখেছে। তাই ফটোগ্রাফিক কাজ হিসেবে এটি বাজারে অতুলনীয়। উল্লেখ্য, এর আগে ২০১১ সালে ক্রিস্টি’জ নিলাম ঘরে রেকর্ড দামে বিক্রি হয়েছিল ‘রাইন ২’। জার্মান ফটোগ্রাফার আন্দ্রেয়াস গুরস্কির তোলা ছবিটি বিক্রি হয়েছিল ৪ দশমিক ৩ মিলিয়ন ডলারে।


আরোও অন্যান্য খবর
Paris