২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

প্রায় দেড় বছর ধরে করোনা পজিটিভ মোজাফফরের!

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
প্রায় দেড় বছর ধরে করোনা পজিটিভ মোজাফফরের!
বিজ্ঞাপন

এফএনএস : একজন করোনা রোগীর শরীরে সাধারণত ৭-১৪ দিন পর্যন্ত করোনা থাকতে পারে। তবে কিছুকিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়। অনেকেরই এক মাস কিংবা এর থেকেও কয়েক দিন বেশি সময় শরীরে করোনা থাকতে পারে। তবে মোজাফফর করোনার সঙ্গে বাস করছেন ১৪ মাস অর্থাৎ এক বছরেরও বেশি সময় ধরে। তুরস্কের অধিবাসী মোজাফফর। ২০২০ সালের নভেম্বরে করোনা পজিটিভ হন তিনি। সেই থেকে যতবারই টেস্ট করেছেন, ফল পজিটিভ এসেছে মোজাফফরের। ১৪ মাস ধরে আইসোলেশনে আছেন মোজাফফর।

৫৬ বছর বয়সী মোজাফফর এ নিয়ে মোট ৭৮ বার করোনা টেস্ট করিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রতিবারই ফল পজিটিভ এসেছে তার। চিকিৎসকদের পর্যবেক্ষণমতে, মোজাফফর একজন লিউকোমিয়ার রোগী এবং ইমিউনোকম্প্রোমাইজড। তার শরীরে রোগ প্রতিরোধক্ষমতা অনেক কম। তার রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতেই দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছে। যদিও এ প্রক্রিয়াটি বেশ কঠিন ও দীর্ঘমেয়াদি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

অন্যদিকে ১৪ মাস একা থাকার ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন মোজাফফর। সামাজিকভাবে একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তিনি। জানালা দিয়ে নাতি-নাতনিদের সঙ্গে দেখা করেন তিনি। যদিও দেখভালের জন্য তার স্ত্রী ও ছোট ছেলে তার সঙ্গে থাকেন। তবে এত সময় ধরে মোজাফফরের সেবা যত্ন করে এলেও তারা করোনা নেগেটিভ রয়েছেন বলে নিশ্চিত করেন মোজাফফরের স্ত্রী।

একাকিত্বের বর্ণনা দিতে গিয়ে মোজাফফর বলেন, ‘প্রিয়জনকে স্পর্শ করতে না পারার কষ্ট আমাকে ভোগাচ্ছে। একা থাকা খুব কষ্টের, বিশেষ করে বৃদ্ধ বয়সে। এমনকি আমার অবস্থার কারণে আমি টিকাও নিতে পারছি না।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন