২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

কীভাবে বুজবেন শিশুর ওমিক্রন হয়েছে?

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ৬:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
কীভাবে বুজবেন শিশুর ওমিক্রন হয়েছে?
বিজ্ঞাপন

এফএনএস : রোনার প্রথম ভ্যারিয়েন্টের তুলনায় দ্বিতীয় ভ্যারিয়েন্ট ডেল্টায় শিশুরা বেশি আক্রান্ত হয়েছিলো। ওমিক্রনের ক্ষেত্রেও একই ধারা বজায় আছে। শিশুদের সংক্রমণের সংখ্যা বাড়ছে। শিশুদের আগে শুধুমাত্র ভাইরাসের বাহক হিসাবে বিবেচনা করা হলেও তাদের এখন গুরুতর উপসর্গ দেখা দিচ্ছে এবং হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিতে রয়েছে তারা। এ থেকে তৈরি হচ্ছে জটিলতা। ওমিক্রনে শিশুদের কী ধরণের লক্ষণ দেখা দিতে পারে যুক্তরাজ্যের একটি গবেষণায় উঠে এসেছে সে তথ্য।

সাধারণ উপসর্গ: ক্লান্তি হল বাচ্চাদের করোনভাইরাস সংক্রমণের সবচেয়ে সাধারণ লক্ষণ, তারপরে মাথাব্যথা, গলা ব্যথা, সর্দি এবং হাঁচি। জো কভিড গবেষণায় অ্যাপের মাধ্যমে যুক্তরাজ্যে যারা করোনা আক্রান্ত হয় তাদের লক্ষণগুলো রেকর্ড করা হয়ে। অ্যাপটিতে শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের উপসর্গ ট্র্যাক করা হয়। প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখা যায় এমনকিছু লক্ষণ আছে যা শিশুদের থেকে আলাদা। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রথমে সর্দি তারপর মাথাব্যথা, ক্লান্তি এবং হাঁচি দেখা দেয়।

অন্যান্য উপসর্গ: শ্বাসযন্ত্রের সাথে সম্পর্কিত লক্ষণগুলি ছাড়াও, ওমিক্রন শরীরের অন্যান্য অঙ্গগুলোকেও প্রভাবিত করতে পারে। কিছু অস্বাভাবিক উপসর্গ যেমন ডায়রিয়া এবং র‌্যাশ হতে পারে। কিছু ক্ষেত্রে বাচ্চাদের গলায় কফ জমে ঘড় ঘড় শব্দ হতে পারে।
বাচ্চাদের উপসর্গ: যেহেতু যুক্তরাজ্যের বেশিরভাগ বাচ্চাদের টিকা দেওয়া হয়েছে, তাই ওমিক্রন ভ্যারিয়েন্টের লক্ষণগুলো হালকা ছিল। ওমিক্রনে সংক্রামিত হওয়ার পরে, বাচ্চাদের বেশিরভাগই সাধারণ সর্দি-কাশি দেখা দেয় যা দীর্ঘদিন ধরে থাকে না বা কোন জটিল পরিস্থিতির সৃষ্টি করেনা। বিশেষজ্ঞরা মনে করেন, ভ্যাকসিনেশন করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে না পারলেও ভয়াবহতা কমাতে বেশ কার্যকর।

সুরক্ষা দেবেন : আপনার বাচ্চাদের যত তাড়াতাড়ি সম্ভব টিকা দেওয়া জরুরি। ভ্যাকসিনেশন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এবং গুরুতর সংক্রমণের ঝুঁকি কমায়। তাছাড়াও বাচ্চার সব সময় মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জনসমাগম এড়িয়ে চলার বিষয়গুলো নিশ্চিত করুন। সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন