সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইন্দোনেশিয়া দূরবর্তী দ্বীপে স্থানান্তর করছে রাজধানী

Paris
Update : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২

এফএনএস : রাজধানী স্থানান্তরে একটি বিল অনুমোদন করেছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। হাউস স্পিকার পুয়ান মহারানি গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী স্থানান্তরে পার্লামেন্টে বিল অনুমোদনের কথা জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিলটি অনুমোদনে গতকাল দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হয়। পার্লামেন্টে অনুমোদন পাওয়া বিল অনুযায়ী, জাকার্তা থেকে দেশটির রাজধানী দূরবর্তী বোর্নিও দ্বীপের কালিমানতানে স্থানান্তরিত হবে।

বিলটি আইনে পরিণত হওয়ার মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর একটি উচ্চাভিলাষী প্রস্তাবকে (মেগা প্রকল্প) আইনি কাঠামো প্রদান করবে। রাজধানীর উন্নয়নে অর্থায়নসহ অন্যান্য বিষয় কীভাবে পরিচালিত হবে, তা এই আইনের মাধ্যমে নির্ধারিত হব। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তার জনসংখ্যা প্রায় এক কোটি। ব্যস্ত মেগাসিটি জাকার্তা নানা সমস্যায় জর্জরিত।

এসব সমস্যার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী যানজট, বন্যা ও বায়ুদূষণ। প্রেসিডেন্ট উইদোদো ২০১৯ সালে প্রথম তাঁর মেগা প্রকল্পের পরিকল্পনা ঘোষণা করেন। কিন্তু করোনা মহামারির কারণে তার অগ্রগতি বিলম্বিত হচ্ছিল। বোর্নিও বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ। দ্বীপটি রাজনৈতিকভাবে তিনটি অংশে বিভক্ত। বোর্নিও দ্বীপের কালিমানতান অংশটি ইন্দোনেশিয়ার। এই অংশ ইন্দোনেশীয় বোর্নিও নামেও পরিচিত।


আরোও অন্যান্য খবর
Paris