সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

চীন সীমান্তে এস-৪০০ মোতায়েন করবে ভারত

Paris
Update : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২

এফএনএস : ভারত আগামী এপ্রিলের মধ্যে রুশ নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ চীন সীমান্তে মোতায়েন করবে। সরকারি সূত্রে এ তথ্য পাওয়া গেছে। রাশিয়া থেকে পাঁচটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত। চলতি বছরের মধ্যেই সব ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই চীন সীমান্তে মোতায়েনের পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির।

এ বিষয়ে আর কিছু জানায়নি ভারত সরকার। ২০১৮ সালে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির ৫টি ইউনিট কিনতে মোট ৫৪৩ কোটি মার্কিন ডলারের চুক্তি করে ভারত। রাশিয়া ইতোমধ্যে ভারতকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে শুরু করেছে।

আকাশ ও সমুদ্রপথে এগুলো ভারতে পৌঁছাচ্ছে। এ বছরের মধ্যেই রাশিয়া চুক্তি অনুযায়ী সব ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ শেষ করতে পারবে বলে নয়াদিল্লি আশা করছে। চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ দীর্ঘ দিনের এবং দুই দেশ এ কারণে সংঘর্ষেও জড়িয়েছে। ২০২০ সালের মে মাসেও লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


আরোও অন্যান্য খবর
Paris