২২ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ফরম পূরণের সূচি প্রকাশ

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১, ১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ফরম পূরণের সূচি প্রকাশ
বিজ্ঞাপন

এফএনএস : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ২য় বর্ষ অনার্স (বিশেষ) পরীক্ষার গ্রেড উন্নয়ন শিক্ষার্থীদের ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন। ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন