২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

বাগমারায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ৬:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
বাগমারায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
বিজ্ঞাপন

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৯ ঘটিকা থেকে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। জ্যোতিনগঞ্জ বাজারে জাহিদ ইন্টার প্রাইজ নিজস্ব ব্যবসা কেন্দ্রে চক্ষুসেবা দেয়া হয়। উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও মৎস্য ব্যবসায়ী জাবের আলী গাইন ব্যক্তি উদ্যোগে প্রায় তিন শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদানে সহযোগীতা করেন।

এলাকার অসহায়, দুস্থ, বয়স্ক নারী-পুরুষদের বিনা মূল্যে চশমা, ড্রপ, প্রয়োজনীয় ঔষধপত্র দেয়া হয় এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় । নওগাঁ ইস্পাহানী হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করেন। ডাক্তার জোবায়দুল হাসান, আশরাফুল ইসলাম, আজাদুল ইসলাম এর তত্ত¦বধানে চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা করা হয়। যাঁদের অপারেশন প্রয়োজন তাঁদের অপারেশন জন্য নির্বাচিত করা হয়েছে। অন্যদের চক্ষু পরীক্ষা সহ প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

বিশিষ্ট সমাজ সেবক ও মৎস্য ব্যবসায়ী জাবের আলী জানান, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি বিভিন্ন সময় এলাকার গরীব দু:খী মানুষদের খাদ্য, বস্ত্র, এমন কী কন্যা দায়গ্রস্থ পিতা-মাতাকে নানা ভাবে সহযোগীতা করে থাকি। আমার পিতা-মাতা জীবিত নাই। তাঁদের কথা স্মরণ করে বয়স্ক মানুষদের সেবা দেয়ার মানসে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এ সময় উপস্থিত থেকে সহযোগীতা প্রদান করেন জাবের আলীর সহধর্মিনী জুলেখা বিবি, কন্যা জেসমিন আরা, জামাতা মোজাম্মেল হক, ইউপি সদস্য নারায়ন চন্দ্র, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, শ্রী রতন কুমার,বাবর আলী, আব্দুল কুদ্দুস, আবদুল মান্নান, রফিকুল ইসলাম, জাফর আলী, আইয়ুব আলী, আব্দুল মালেক, আফাজ উদ্দীন, সাঈদ আলী, হাবিবুর রহমান, নবনির্বাচিত ইউপি সদস্য আমিনুল ইসলাম প্রমুুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন