সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

মার্চে ওমিক্রনের টিকা বাজারে ছাড়বে ফাইজার

Paris
Update : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

এফএনএস : করোনার নতুন ধরন আফ্রিকান ওমিক্রনের কারণে বিশ্বজুড়ে করোনা আবারও সংক্রমণ ব্যাপকহারে বাড়ছে। নতুন এই ওমিক্রন শনাক্ত হওয়ার পর থেকে টিকা তৈরিকারক প্রতিষ্ঠানগুলো এ নিয়ে কাজ শুরু করেছে। সেই কাজের সর্বশেষ ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির বায়োএনটেকের পক্ষ থেকে এবার সুখবর এসেছে। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেছেন, ওমিক্রনকে মাথায় রেখে টিকা তৈরির কাজ চলছে। আশা করা যাচ্ছে, এ টিকা আগামী মার্চের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।

তিনি আরও বলেন, ওমিক্রনের টিকার ব্যাপারে বিভিন্ন দেশের সরকারের আগ্রহ রয়েছে। ফলে, টিকা তৈরির কাজ দ্রুততার সঙ্গে চলছে। যারা এর আগে করোনার টিকা নিয়েছেন, তারাও ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে টিকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ফাইজার। টিকার কার্যকারিতা প্রসঙ্গে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবার্ট বোরলা বলেন, টিকা প্রস্তুত হয়ে যাবে আগামী মার্চে। এখন বিদ্যমান টিকার দুই ডোজ ও বুস্টার ডোজ ওমিক্রনে গুরুতর অসুস্থ হওয়ার ক্ষেত্রে ভালো সুরক্ষা দিচ্ছে। এ নিয়ে বায়োএনটেকের সিইও স্টিফানে ব্যানসেলও কথা বলেছেন সিএনবিসির সঙ্গে।

তিনি বলেছেন, তাদের প্রতিষ্ঠান অমিক্রনের কথা মাথায় রেখে একটি বুস্টার ডোজ তৈরিতে কাজ করে যাচ্ছে। করোনার নতুন ধরন ওমিক্রন ইতোমধ্যে ১০০টির বেশি দেশে ছড়িয়েছে। এ ধরন নিয়ে ভয়ের কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। ভয়ের কথা বলছেন অন্যরাও। এ নিয়ে বেশ কিছু গবেষণা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, ডেলটা ও বেটা ধরনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিন গুণ। এ ছাড়া আগে করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতাও ওমিক্রনের রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris