সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

অনলাইনে ‘গুজব’ ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

Paris
Update : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাটাখালীতে অনুষ্ঠিত কোরআন শিক্ষার একটি অনুষ্ঠানকে জামায়াতের অনুষ্ঠান আখ্যায়িত করে অনলাইনে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ‘আল কোরআনের গুঞ্জরণ ইসলামী কালচারাল সেন্টার’ নামের একটি সংগঠন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে।

সম্প্রতি এই সংগঠন এলাকার মসজিদে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমানকে সম্মাননা জানিয়ে একটি ক্রেস্ট দেয়। এর প্রেক্ষিতে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয় যে, জামায়াত নেতাদের কাছ থেকে সংবর্ধনা নিয়েছেন ওসি। এর প্রতিবাদেই মঙ্গলবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। মূলত তাঁর নেতৃত্বেই ওসিকে সংবর্ধনা জানানো হয়েছিল। রেজাউল করিম দাবি করেন, অনুষ্ঠানটি ছিল অরাজনৈতিক। সেখানে ওসি ছাড়া কাউকে দাওয়াত করা হয়নি। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকেই ছিলেন। যাঁরা উপস্থিত হয়েছিলেন তাঁদের মধ্যে কেউ জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না তা তারা জানেন না। তিনি বলেন, প্রকাশিত সংবাদটিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন ও আইন বিষয়ক সম্পাদক জহুরুল ইসলামের বক্তব্য লেখা হয়েছে।

প্রকৃতপক্ষে তাঁরা কোন বক্তব্য দেননি জানিয়ে এ ব্যাপারে থানায় আলাদা আলাদা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সংবাদে মনগড়াভাবেই তাঁদের বক্তব্য দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনের বিষয়ে কাটাখালী থানার ওসি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি কাউকে সংবাদ সম্মেলন করতে বলিনি। তাঁদের সংবর্ধনা নিয়ে যেহেতু গুজব ছড়ানো হচ্ছে, তাই তাঁরা নিজেরাই সংবাদ সম্মেলন করেছেন।’ ওসি বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আওয়ামী লীগ সরকারের আমলেই আমার চাকরি হয়েছে। একসময় ছাত্রলীগ করেছি। আর আমাকেই নিয়েই গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টা নিয়ে আমি মর্মাহত। কষ্ট পাচ্ছি।’


আরোও অন্যান্য খবর
Paris