সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

কৃষ্ণাঙ্গ আরবেরি হত্যায় ৩ জনের যাবজ্জীবন

Paris
Update : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

এফএনএস : মার্কিন কৃষ্ণাঙ্গ যুবক আহমদ আরবেরি (২৫) আলোচিত হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তিন শ্বেতাঙ্গকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় শুক্রবার ট্র্যাভিস ম্যাকমাইকেল (৩৫) তার বাবা গ্রেগরি ম্যাকমাইল (৬৬) এবং উইলিয়াম ব্রায়ানকে বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতের বিচারক। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে বিবিসি। গ্লিন কাউন্টি আদালতের বিচারক টিমোথি ওয়োলমসলে রায়ে বলেন, মাত্র ২০ ফুট দূর থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে উইলিয়াম ব্রায়ান সাজার ৩০ বছর পর প্যারোলে মুক্তি পেতে পারেন বলে জানা গেছে।

গত বছরের ফেব্রুয়ারিতে হাঁটতে বের হন আহমদ আরবেরি। চোর ভেবে ধাওয়া করেন অভিযুক্তরা। একপর্যায়ে আহমদকে লক্ষ্য করে গুলি করেন। এতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনার প্রতিবাদে সেই সময় ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখা যায় জনমনে। বিচারককে রায়ে বলেন, এ ঘটনার মাধ্যমে অপরাধীরা নিজেরাই আইন হাতে তুলে নিয়েছেন। তবে আসামিদের আইনজীবীর দাবি, ইচ্ছাকৃতভাবে ওই কৃষ্ণাঙ্গ যুবককে হত্যা করেননি তারা।


আরোও অন্যান্য খবর
Paris