২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

চারঘাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রুগী বেড়েছে

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২, ৭:২০ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
চারঘাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রুগী বেড়েছে
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। শীতের তীব্রতার সাথে সাথে রোটা ভাইরাস সংক্রমণে বাড়ছে শিশুদের ডায়রিয়া। এছাড়া সর্দি-কাশি ও নিউমোনিয়ার রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর.এম.ও) ডা. শহীদুল ইসলাম রবিন জানান, শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক রোগীই হাসপাতালে আসছে। বিশেষ করে শিশুরা বেশি ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। রোটা ভাইরাস সংক্রমণের কারণে শিশুদের ডায়রিয়া বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, গত নয় দিনে ৬৬ জন শিশুকে ডায়রিয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার রাওথা গ্রামের শিশু অনিক মাহমুদের বাবা রবিউল আলম বলেন, আমার ছেলের ডায়রিয়া শুরু হলে ডাক্তারের পরামর্শে দুই দিন আগে হাসপাতালে ভর্তি করাই। এখন অনেকটাই ভালো আছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা প্বার্শবর্তী বাঘা উপজেলার হেলাপুট গ্রামের ৮ মাসের শিশু মনিরুল ইসলামেট মা রেবেকা খাতুন বলেন, গত দুই দিন হলো আমার ছেলে বারবার বমি ও পাতলা পায়খানা করছিল। ডাক্তারে পরামর্শে হাসপাতালে ভর্তি করে দিয়েছি। এখন এখানেই চিকিৎসা চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের যেন ঠাণ্ডা না লাগে সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। এছাড়া শিশুদের গরম পরিবেশে রাখার পাশাপাশি গরম খাবার ও বেশি করে তরল খাবার খাওয়াতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন