২৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

দুই ছেলেসহ করোনা আক্রান্ত আইসিটি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২২, ৫:০০ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
দুই ছেলেসহ করোনা আক্রান্ত আইসিটি প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : দুই ছেলেসহ করোনা পজেটিভ হয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত মঙ্গলবার রাতে মুঠোফোনে এই রিপোর্ট পেয়েছেন তিনি। তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এদিকে, গতকাল বুধবার ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর সঙ্গে অনুষ্ঠিতব্য দ্বি-পাক্ষিক বৈঠক স্থগিত করা হয়েছে। আইসিটি টাওয়ারে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রায় ১৫দিন ব্যাপী কানাডা ও আমেরিকা সফর শেষে গত সপ্তাহে দেশে ফেরেন তিনি। এরপর স্বাভাবিকভাবে কাজকর্ম করছিলেন।

তবে সতর্কতার অনুযায়ী, পরীক্ষা আরটিপিসিআর পরীক্ষা করালে করোনা পজেটিভ আসে। তিনি ছাড়াও তার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে সঙ্গে থাকা স্ত্রী আরিফা জেসমিন কণিকা এবং ছোট ছেলে সুস্থ আছেন। প্রত্যেকেই বেশ ভালো আছেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, পরিবারের প্রত্যেক সদস্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ দূরত্ব বজায় রাখছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন