২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৯ ডেঙ্গুরোগী

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২, ৮:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৯ ডেঙ্গুরোগী
বিজ্ঞাপন

এফএনএস : সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে চারজন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৫ জন ভর্তি হন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ৬২ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩২ জন রোগী ভর্তি হন।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন বছরে হাসপাতালে (১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত) সর্বমোট ভর্তি হয়েছেন ৪৪ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৮ জন। এদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন