সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

নারিকেল তেল ও চিনিতে ঠোঁটের যত্ন

Paris
Update : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২

এফএনএস : নারিকেল তেলের উপকারিতা সম্পর্কে বলে হয়তো শেষ করা যাবে না। সাধারণত চুলে এবং ত্বকে এর ব্যবহার ব্যাপক জনপ্রিয়। এমনকি অতিরিক্ত রুক্ষ ত্বকের জন্য নারিকেল তেলের কার্যকারিতা বেশ লক্ষণীয়। নারিকেল তেলের ব্যাবহার শুধু এটুকুতেই সীমাবদ্ধ নয়। ঠোঁটের ‘মৃত সেল’ সরানোর জন্যেও স্ক্রাব হিসেবে নারিকেল তেল অনেক কার্যকর। তবে তার সাথে একটু চিনি মিশিয়ে নিলে তা যাদুর মত কাজ করে। ঠোঁটের স্ক্রাব করার জন্য এর থেকে ভাল কিছু ঘরে বসে তৈরি করা সম্ভব নয়।

এক চামচ নারিকেল তেলের সাথে হাফ চামচ দানাদার চিনি মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি একটি টুথব্রাশের সাহায্যে ঠোঁটে আলতো করে ঘোষতে হবে। তবে এ ক্ষেত্রে সাদা চিনি ব্যবহার করলে ভালো উপকার পেতে পারেন। স্ক্রাবটি লাগানোর কিছুক্ষণ পর ঠোঁটের ‘মৃত সেল’ গুল উঠে আসবে। ভাল ফলাফলের জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন এই পদ্ধতিটি অনুসরণ করতে হবে।এছাড়াও ঠোঁটের গোলাপি রঙ ফেরানোর জন্য মিশ্রণটিতে হাফ চামচ বিটরুটের রস মিশিয়ে নেওয়া যেতে পারে।


আরোও অন্যান্য খবর
Paris