সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

অরুণাচলের ১৫ স্থানের নতুন নাম দিলো চীন ভারতের প্রতিবাদ

Paris
Update : রবিবার, ২ জানুয়ারি, ২০২২

এফএনএস : ভারতের অরুণাচল প্রদেশের ১৫টি জায়গার নিজস্ব নামকরণ করেছে বেইজিং। চীনের নিজস্ব মানচিত্রে এখন থেকে এসব নাম ব্যবহার করা হবে। চীনের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে ভারত। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, অরুণাচল প্রদেশের ১৫টি জায়গার নতুন নাম দেওয়া হয়েছে। এরমধ্যে বাসযোগ্য এলাকা ৮টি, বাকি ৭টির মধ্যে রয়েছে পাহাড়, জঙ্গল, নদী ও গিরিপথ। চিনের তরফে এই ১৫টি জায়গাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করা হয়েছে। যদিও চীন আগে থেকে অরুণাচল প্রদেশকে জাংনান বা দক্ষিণ তিব্বত বলে থাকে।

এবার চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছে, জাংনান বা দক্ষিণ তিব্বতের ১৫টি স্থানের নামের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে অরুণাচল প্রদেশকে আনুষ্ঠানিকভাবে জাংনান নাম দিলো চীন। তবে অরুণাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব নামকরণ এবারই প্রথম করেনি বেইজিং। এর আগে ২০১৭ সালে অরুণাচলের ছয়টি স্থানে আবাসিক এলাকা, নদী এবং পাহাড়ের নাম পরিবর্তন করে চীন। চীনের এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অরুণাচল প্রদেশ সবসময় ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।


আরোও অন্যান্য খবর
Paris