১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিচারপতি বজলুর রহমান ছানার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২, ৬:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিচারপতি বজলুর রহমান ছানার ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে সুপ্রিমকোর্টের আপীল বিভাগের বিচারপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য বিচারপতি বজলুর রহমান ছানার ৫ম মৃত্যুবার্ষিকী বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে বিচারপতি বজলুর রহমান ছানা স্মৃতি পরিষদ। চাঁপাইনবাবগঞ্জে বেলা ১১ টায় শহরের খালঘাট গোরস্থানে কবর জিয়ারত ও আলোচনা সভা এবং রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে বিকেল সাড়ে ৪টায় ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, চাঁপাইনবাবগঞ্জে কর্মসূচি থেকে শহরের কোন গুরুত্বপূর্ণ সড়কের নাম বিচারপতি বজলুর রহমান ছানার নামে নামকরণের জোর দাবি উঠেছে।

বিকেলে ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, বিচারপতি বজলুর রহমান ছানার ত্যাগ পদের প্রতি কমিটমেন্ট রূপকথার মতো। সূর্যসেন হলের ২৩৮ নম্বর কক্ষে থাকাকালে তাঁকে দেখেছি নিজের পকেটে পয়সা নেই, তবুও কর্মীদের খাওয়ার ব্যবস্থা করেছেন। নিজে না খেয়ে থেকেছেন এমন দিনও গেছে। কিন্তু কাউকে মুখ ফুটে কিছু বলতেন না। তাঁর বিচারিক জীবনে কোন দলীয় প্রভাব ছিল না।

তিনি তাঁর সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতেন। তাঁকে এমন বলতে শুনেছি, ‘আমি বিচারক হয়ে রাজনীতি ছেড়ে দিয়েছি, আর আপনারা বিচারক হয়ে রাজনীতি শুরু করেছেন।’ ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়া (জিন্না) তাঁর বিচারক জীবনে আসার পেছনে বিচারপতি বজলুর রহমান ছানার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মৃতিচারণ করেন। এছাড়া পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মেহেদী হাসান তালুকদার স্মৃতিচারণ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন