২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর জনসনের বুস্টার ডোজ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২২, ৬:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর জনসনের বুস্টার ডোজ
বিজ্ঞাপন

এফএনএস : জনসন অ্যান্ড জনসন উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ এ ভাইরাসের নতুন ধরন অমিক্রনের বিরুদ্ধে কার্যকর। দক্ষিণ আফ্রিকায় চালানো একটি গবেষণার উল্লেখ করে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সরকার এ-সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করেছে। গত ১৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এই গবেষণা চালানো হয়েছে। প্রকাশিত গবেষণায় উল্লেখ করা হয়েছে, এক ডোজের টিকা জনসনের বুস্টার ডোজ অমিক্রনের বিরুদ্ধে ৮৫ শতাংশ কার্যকর।

খবর বার্তা সংস্থা এএফপির। এজন্য দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিল জনসনের টিকা নেওয়া ৬৯ হাজার স্বাস্থ্যকর্মীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এই টিকার বুস্টার ডোজও দেওয়া হয়েছে ওই স্বাস্থ্য কর্মীদের। এরপর তাদের সঙ্গে যারা টিকা নেননি এমন ব্যক্তিদের তুলনা করা হয়েছে। যদিও এর আগে জনসনের টিকা নিয়ে বেশকিছু ঝুঁকির কথা জানিয়েছিলো বিশেষজ্ঞরা। এই টিকা নেওয়ার পর জটিলতা দেখা দেওয়ায় যুক্তরাষ্ট্রে এটি প্রদান বন্ধ করা হয়। পরে ইউরোপের দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নেয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন