১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার ওসির মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্রের চাঁদা দাবী

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২২, ৬:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার ওসির মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্রের চাঁদা দাবী
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : আগামী ৫ জানুয়ারী আসন্ন বাগমারা উজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে অবৈধ উপায়ে অর্থ হাতিয়ে নিতে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল হিসাবে তারা ব্যবহার করছে আধুনিক ডিজিটাল প্রযুক্তি। প্রতারক চক্ররা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী অফিসার , থানার ওসি ও নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচানীদের মোবাইল নম্বার ক্লোন করে ওই সব মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে এবং অন্যকে দিয়ে ফোন করে বিকাশের মাধ্যমে অর্থ দাবী করছে । সম্প্রতি প্রতারক চক্ররা এভাবে অর্থ আদায়ে মরিয়া হয়ে ওঠলে নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন।

এরি মধ্যে উপজেলা প্রশাসন তাদের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে একটি সতর্ক বার্তা প্রচার করেছে। তারা সতর্ক বার্তায় বলেছে বাগমারায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের মোবাইল নম্বার ক্লোন করে বিভিন্ন প্রার্থীদের নিকট অর্থলেনদেনের প্রস্তার পাঠানো হচ্ছে। আপনাদেরকে কোন প্রকার অর্থ লেনদের প্রস্তাবে রাজি না হওযার জন্য অনুরোধা করা হলো। আপনারা কেউ বিভ্রান্ত বা প্রতারিত হবেন না । অপরাধীদের খুজে বের করতে প্রচেষ্টা চলছে। সকলকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হলো।

উপজেলা প্রশাসন ও বিভিন্্ন ইউনিয়নের প্রার্থীদের সূত্রে জানা গেছে, আগামী ৫ জানুয়ারীর নির্বাচনকে সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষে থেকে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। এরি মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান কয়েকটি ইউনিয়নে অভিয়ান চালিয়ে বেশ কিছু প্রার্থীর অতিরিক্ত নির্বাচনী অফিস ভেঙ্গে দিয়েছে । ইউএনও এই অভিয়ান চলমান রাখায় চাপে পড়েছে কথিপয় চেয়ারম্যান প্রার্থী। এ দিকে ইউএনও’র অভিযানের মুখে অতিরিক্ত অফিস স্থাপনকারীদের সাথে যোগাযোগ শুরু করেছে প্রতারক চক্র।

প্রতরক চক্রটি প্রার্থীদের অতিরিক্ত অফিস রাখার বিষয় সহ অন্যান্য অবৈধ সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে বলে, এ জন্য আপনাদের প্রশাসনকে ম্যানেজ করার জন্য কিছু অর্থখরচ করতে হবে। পরে বিষয়টি কয়েকজন প্রার্থী সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি কোন খবরের ভিত্তি নেই বলে জানিয়ে দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান বলেন, বিষয়টি নিয়ে আমরা তৎপর রয়েছি। এ ধরনের প্রতারক চক্রকে খুজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন