১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দোয়া মাহফিল

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২২, ৬:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দোয়া মাহফিল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য এনামুল হক কলিন্স এর আত্মার মাগফেরাত কামনা করে তার নিজ বাসভবনে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পীসহ পরিবারবর্গ ও মুসল্লিগণ।

এদিকে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সভাপতি জাফর আহমেদ এর আত্মার মাগফেরাত কামনা করে হেতম খাঁ গোরস্থান জামে মসজিদে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলীমুল রাজী মিঠু প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন