১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক প্রকাশ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২২, ৫:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : হেতম খাঁ হরিজন পল্লী মহল্লার নিবাসী শ্রী বাবলা হেলা গত বৃহষ্পতিবার বিকাল ৫ ঘটিকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মৃতের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গতকাল শুক্রবার বেলা ২ ঘটিকায় পঞ্চবটি মহাশ্মশানে তার শেষকৃত্য তার শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বক্কর কিনু। আরো উপস্থিত ছিলেন হরিজন পল্লীর মহল্লাবাসী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন