১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে চার দিনের বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ৬:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে চার দিনের বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে রাজশাহীতে চারদিনের বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় রাজশাহী কলেজ মাঠে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকাল চারটায় কলেজ মাঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা. আব্দুল খালেক, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আমিনা আবেদীন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত রেজা হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া পেরেরা। উদ্বোধনের পর অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। বইমেলায় ৩২টি স্টল অংশ নিয়েছে। প্রতিটি স্টলেই নানা ধরনের বই রয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন