১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এসএসসিতে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মেয়রের অভিনন্দন

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ৬:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
এসএসসিতে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মেয়রের অভিনন্দন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এক অভিনন্দন বার্তায় তিনি উল্লে¬খ করেন, যেসব শিক্ষার্থীবন্ধুরা এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি তাঁদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।

এ পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়ে তাঁরা একাডেমিক শিক্ষা জীবনের প্রাথমিক পর্যায়ের ধাপ অতিক্রম করেছে। একাডেমিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য অভিভাবক, শিক্ষক ও শ্রদ্ধেয়জনদের উপদেশ মত নিয়মানুবর্তিতার মধ্যে থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে আরও সাফল্য বয়ে আনবে। আমি তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন