বাগমারায় ইএএলজি প্রকল্পের গণশুনানি
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প (ইএএলজি) এর উপজেলা পর্যায়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর সহযোগিতায় অনুষ্ঠিত গণশুনানিতে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইএএলজি প্রকল্পের ডিএফ আবু হেনা মস্তফা কামাল। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মাহমুদ হাসান, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
