১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ধর্ষণ চেষ্টাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ৫:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় ধর্ষণ চেষ্টাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন
বিজ্ঞাপন

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় ধর্ষণ চেষ্টার প্রতিবাদে ধর্ষণ চেষ্টাকারীর শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার বিকেল চার ঘটিকায় উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মচমইল মাদারীগঞ্জ পাকা রাস্তায় এ মানববন্ধন করা হয়। ঘটনা ও গ্রামবাসী সূত্রে জানা যায় গত ২৯ ডিসেম্বর বেলা একটার দিকে, আক্কেলপুর গ্রামের মৃত আবু সাঈদ সরদারের ছেলে সাইফুল ইসলাম সরদার (৩৬) জনৈক গৃহবধূকে (৩১) নিজ বাড়িতে ভোটের কথা বলে ডেকে নেন। এ সময় দুই সন্তানের জনক সাইফুলের বাড়িতে কেউ ছিলেন না। এক পর্য়ায়ে বাড়ির লোহার মেইন গেট লাগিয়ে কুপ্রস্তাব দেয় গৃহবধূকে। ঝাপটে ধরে ধর্ষণ চেষ্টা চালায়। ধস্তাধস্তির সময় ওই গৃহবধূর পরনের জামা-কাপড় ছিঁড়ে যায়। নিরুপায় গৃহবধূর আত্মচিৎকারে প্রতিবেশী নারী-পুরুষ ছুটে আসেন।

ঘটনা জানাজানি হলে গ্রামবাসী সাইফুলকে আটক করে। গ্রামের একজন প্রভাবশালী মিমাংসার নামে কৌশলে সাইফুলকে পালাতে সহায়তা করেন। এ ঘটনায় গ্রামবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী পলাশ মাহমুদ, শাহানারা বেওয়া, জাহানারা বিবি, জামাল হোসেন, ৬ ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি কালু মোল্লা জানান, সাইফুল পূর্বে একাধিক কুকর্ম করে ধরা খাই। প্রভাবশালীদের ম্যানেজ করে রক্ষা পায়। একাধিক নারীর শ্লীলতাহানি করেছে। মানববন্ধন থেকে সাইফুলের দৃষটান্তমূলক শাস্তি দাবী করা হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে সূত্র জানায়। মুঠোফোনে বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম, দ্রুত ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠাচ্ছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন