১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মিডল্যান্ড ব্যাংকের ফাস্ট এইড বক্স কাউন্সিলরদের মাঝে বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ৭:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মিডল্যান্ড ব্যাংকের ফাস্ট এইড বক্স কাউন্সিলরদের মাঝে বিতরণ করলেন রাসিক মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলবৃন্দকে ফাস্ট এইড বক্স দিয়েছে মিডল্যান্ড ব্যাংক। গতকাল বুধবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সিটি কর্পোরেশনের কাউন্সিলদের মাঝে ফাস্ট এইড বক্স বিতরণ করেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক রাজশাহীর আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক মো. সামিউল করিম, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন