২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

প্রায় ৩০ মিলিয়ন জন্মনিয়ন্ত্রণ পিল ক্রয়ের প্রস্তাব অনুমোদন

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ৬:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
প্রায় ৩০ মিলিয়ন জন্মনিয়ন্ত্রণ পিল ক্রয়ের প্রস্তাব অনুমোদন
বিজ্ঞাপন

এফএনএস : পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টেকনো ড্রাগস লিমিটেড, রেনেটা লিমিটেড থেকে ২৯ দশমিক ৭৬ মিলিয়ন জন্মনিয়ন্ত্রণ ওরাল পিল (তৃতীয় প্রজন্ম) কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১৪৮ কোটি ৮০ লাখ টাকা। গতকাল বুধবার দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।

সভায় অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন জানান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে এক লটে ৫ দশমিক ৯৫২ মিলিয়ন সাইকেল, টেকনো ড্রাগস লিমিটেড থেকে দুই লটে ১১ দশমিক ৯০৪ মিলিয়ন সাইকেল এবং রেনেটা লিমিটেড থেকে দুই লটে ১১ দশমিক ৯০৪ মিলিয়ন সাইকেলসহ মোট ২৯ দশমিক ৭৬ মিলিয়ন সাইকেল জন্মনিয়ন্ত্রণ ওরাল পিল (তৃতীয় প্রজন্ম) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এতে ব্যয় হবে ১৪৮ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর ২০২১-২০২২ অর্থ বছরে ৫০ হাজার (৫ শতাংশের বেশি) মেট্রিকটন গম ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদারস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১৭৩ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ৯০০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে পুরোনো চারটি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ বাড়ানোর পাশাপাশি চট্টগ্রামের মিরসরাইয়ে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার একটি নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়। যখন বিদ্যুৎ প্রয়োজন হবে তখনই সরকার বিদ্যুৎ কিনবে এমন শর্তে ১৭৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার চারটি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন