সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মান্দায় যুবককে মামলায় ফাঁসানো চেষ্টার অভিযোগ

Paris
Update : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

সাবাইহাট থেকে প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক যুবককে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্ব রাতে মান্দা উপজেলার মাউল গ্রামে দারাজতুল্যা গংদের সাথে আসাদুজ্জামান আসাদ গংদের মারামারি ঘটনা ঘটে। আসাদুজ্জামান আসাদ নৌকার প্রার্থী আব্দুল আলিমের সমর্থক। অপরদিকে দারাজতুল্যা বিদ্রোহী প্রার্থী ঘোড়া মার্কার হায়দার আলীর সমর্থক। ঘটনাটি নির্বাচন কেন্দ্রিক হলেও মামলার আরজিতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের হিসাবে উল্লেখ করা হয়েছে বলে সূত্র জানা যায়।

মারামারির ঘটনায় মাউল গ্রামের ওসমান আলীর ছেলে দারাজতুল্যা (৪৫) একই গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে আসাদুজ্জামান আসাদকে (৪০) প্রধান আসামী করে কোর্টে মামলা দায়ের করেন। মামলার ৮ নম্বর (সর্বশেষ) আসামী করা হয়েছে অনলাইন নিউজ পোর্টাল রাজশাহী নিউজ২৪.কমের সাংবাদিক সিরাজুল ইসলাম (৩০) কে। সিরাজুল মাউল গ্রামের তসের আলীর ছেলে। সিরাজুল ইসলাম মান্দা উপজেলা ভূমি অফিসে কিছুদিন থেকে মাস্টাররোলে চাকরি করছেন।

সিরাজুল জানান, শোরগোল শুনে তিনি পরে ঘটনাস্থলে গিয়েছিলেন। এক পর্যায়ে তাঁকেও শারীরিক ভাবে লাঞ্চিত করে প্রতিপক্ষের লোকেরা। গ্রামবাসী গুলবর রহমান, গোলাম রহমান জানান, তিনি কাউকে মারধোর করেননি। বরং আমরা তাঁকে প্রতিপক্ষের লোকজনের হাত থেকে রক্ষা করেছি। সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম সিরাজ মাস্টাররোল থেকে তাঁর চাকরি স্থায়ী হতে যাচ্ছে। এমতবস্থায় তাঁকে মামলায় ফেলে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris