সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Paris
Update : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় গত সোমবার বিকেল আঘাত হানা ভূমিকম্পটিতে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একথা জানায়। ইউএসজিএস জানায়, গত সোমবার দুপুরে সান ফ্রান্সিসকো থেকে ২১০ মাইল উত্তর-পশ্চিম উপকূলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো। এটির কেন্দ্র স্থল হামবোল্ট কাউন্টির খুবি কাছে ছিলো। ভূমিকম্পের পর সেখানে অন্তত ৪০টি ভূকম্পণ অনুভূত হয়েছে।

তবে জনবসতি কম থাকায় হামবোল্ট কাউন্টি থেকে মানুষজন সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। হামবোল্ট কাউন্টি শেরিফ উইলিয়াম হনসাল বলেন, ‘প্রথম দিকে ভূকম্পণের মাত্রা কম থাকলেও পরে তা অনেক বেড়ে যায়।’ ভূমিকম্পের ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। তবে এটি নিশ্চিত যে ওই ঘটনায় কেউ আহত বা নিহত হননি। ১৯৯৩ সালে এ অঞ্চলটিতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মারা যান মাত্র একজন ব্যক্তি।


আরোও অন্যান্য খবর
Paris