২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

ওমিক্রনে আক্রান্ত নারী ক্রিকেটদলের সদস্যরা এখন পুরোপুরি সুস্থ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১২:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
ওমিক্রনে আক্রান্ত নারী ক্রিকেটদলের সদস্যরা এখন পুরোপুরি সুস্থ
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তরা পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম। গতকাল রোববার অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি আরও বলেন, শিগগিরই তারা বাড়ি ফিরতে পারবেন। গত ১১ ডিসেম্বর নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। পরে ১৪ ডিসেম্বর দলের আরেক সদস্য করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হন।

তাদের প্রথমে সোনারগাঁও হোটেলে রাখার পর তিনজনকেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দেশে করোনার সংক্রমণের হার কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাজমুল বলেন, বিদ্যুৎগতিতে ইউরোপে ওমিক্রন ছড়াচ্ছে। আমাদের সবার নজর ওমিক্রনের দিকে। যদি আমাদের প্রস্ততি ভালো থাকে, তবে ওমিক্রন মোকাবিলা করা সম্ভব।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন