২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

রাজশাহীতে সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ৬:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
রাজশাহীতে সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রবীণদের স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ডক্টর প্রয়াত প্রফেসর ডাঃ মামুন উর রশিদ সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সেন্টার ফর এল্ডারলী সাপোর্ট ইনিশিয়েটিভস এর আয়োজনে ও রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী, আঞ্জুমান মফিদুল ইসলাম রাজশাহী শাখা, ভেন্টেজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ এর সহযোগিতায় সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে হোসনীগন্জ মাদ্রাসা মাঠ সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফিতা কেটে সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি প্রবীণদের সুস্বাস্থ্য নিশ্চিত করণে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা সৃষ্টি করা সহ প্রাথমিক স্বাস্থ্য সেবা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেই সাথে প্রবীণদের স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সুস্বাস্থ্য পারিবারিক স্বাস্থ্য কেন্দ্রের মঙ্গল কামনা করেন। সেসির রাজশাহী চ্যাপ্টারের সভাপতি রোটারিয়ান মুহা. আঃ রব জোয়ার্দার এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান আলোচক সেসির উদ্যোক্তা ও ভেন্টিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপের সিইও জিয়া সিদ্দিকী।

প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিভাগের স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রধান বক্তা ডা. হালিদা হানুম আকতার, প্রবীণ বিশেষজ্ঞ ও বিশিষ্ট কলাম লেখক হাসান আলী, ন্যাচারোপ্যাথি ও আকুপ্রেশার বিশেষজ্ঞ আলমগীর আলম, ইয়োগা প্রশিক্ষক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রাক্টর আশিষ আধিকারী। স্মরণীকা মোড়ক উন্মোচন প্রসঙ্গে কথা বলেন এবং মোড়ক উন্মোচন করার জন্য প্রধান অতিথিকে অনুরোধ জানান ড. তসিকুল ইসলাম রাজা। স্বাগত বক্তব্য রাখেন সেসির চেয়ারম্যান ও রোটারিয়ান প্রদীপ মৃধা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন