২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

‘ওমিক্রন’ নিয়ে একনেকে আলোচনা, সবাইকে মাস্ক পরার আহ্বান

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ৭:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
‘ওমিক্রন’ নিয়ে একনেকে আলোচনা, সবাইকে মাস্ক পরার আহ্বান
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে করোনার ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে চিহ্নিত করেছে। নতুন এই ধরনের বিস্তার নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। বিভিন্ন দেশে জারি হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। এমতাবস্থায় ‘ওমিক্রন’ নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আলোচনা হয়েছে। এজন্য দেশবাসীকে আরও সতর্ক থাকাসহ মাস্ক পরার আহ্বান জানানো হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। গতকাল মঙ্গলবার একনেকে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘ওমিক্রন’ নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে। অধিক পরিমাণে সুরক্ষা নিতে হবে। ‘ওমিক্রন’র বিষয়টি একনেক সভায় আলোচনা হয়েছে। এটাকে অবহেলা করা যাবে না। সবাইকে আরও সতর্ক হতে হবে। ‘ওমিক্রন’ প্রতিরোধে প্রাথমিক সুরক্ষা হিসেবে সবাইকে মাস্ক পরতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন