সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

সৌদি আরব সফরে ফরাসির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ

Paris
Update : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

এফএনএস : সৌদি আরবে সফরে গেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। জেদ্দায় শনিবার ম্যাক্রোঁকে আল-সালাম প্রাসাদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আরব নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়। এমানুয়েল ম্যাক্রোঁ’র সৌদি সফরকালে উভয় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ২৭টি সমঝোতা সই হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে মধ্যপ্রাচ্য এবং উভয় দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়।

মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠককালে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে শক্ত ভূমিকা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট। সৌদি যুবরাজের সঙ্গে গত শনিবার মধ্যাহ্নভোজে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় বাহরাইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। আগের দিন শুক্রবার কাতার সফর করেন এমানুয়েল ম্যাক্রোঁ। দুদিনের জন্য আরব উপসাগরীয় অঞ্চল সফরে গেছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris