শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচা না ভাজা? কীভাবে বাদাম খাওয়া পুষ্টিকর

Paris
Update : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

এফএনএস : বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকেই সকালে পানিতে ভিজিয়ে এক মুঠো কাঁচা বাদাম খেয়ে থাকেন। চিনাবাদাম সহজলভ্য হওয়ায় কমবেশি অনেকেই এই বাদাম খান। কিন্তু চিনাবাদাম ভাজা খেলে কি একই পুষ্টিগুণ থাকে? গবেষণা বলছে, যারা নিয়মিত কাঁচা বাদাম খান, তাদের শরীরে নানা পুষ্টিকর উপাদান প্রবেশ করে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড়ের জোর বাড়ায়। পাশাপাশি, মস্তিষ্কের ক্ষমতা, ক্যান্সারের আশঙ্কাও দূরে রাখে। কাঁচা বাদামে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মতো নানা উপাদান থাকে।

এসব মিলে কাজের ক্ষমতাও বাড়ে। রোজ যদি অল্প পরিমাণে কাঁচা বাদাম খাওয়া যায়, তা হলে কর্মক্ষমতা এক বারে অনেকটা বেড়ে যেতে পারে। গবেষকদের মতে ভাজা বাদাম খেলেও উপকারিতা থাকে। ভাজা বাদামে ভালো কোলেস্টেরল থাকে। সেই সঙ্গে প্রোটিন এবং ফাইবার পাওয়া যায়। তাই ভাজা বাদাম খেলে বদহজমের সমস্যা দূর হয়। রক্তের শর্করার মাত্রা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ভাজা বাদাম খেলে দাঁতের ক্ষয়ও কমে।


আরোও অন্যান্য খবর
Paris