সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

বিয়ের অনুষ্ঠানের মাঝ পথে পরীক্ষা দিতে গেলেন বর

Paris
Update : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

এফএনএস : বিয়ের পূর্বনির্ধারিত দিনে হঠাৎ তারিখ পড়লো পরীক্ষারও। তবে একসঙ্গে দু’টি অতি গুরুত্বপূর্ণ উপলক্ষ হাজির হওয়ার পরও কোনো রকমের সিদ্ধান্তহীনতায় না ভুগে দোনোটিকেই বেশ ভালোভাবে সামলালেন বর। তিনি পরীক্ষাও দিয়েছেন, আবার ‘কবুল’ বলে শুরু করেছেন নতুন জীবনও। সম্প্রতি সৌদি আরবে ঘটেছে এ ঘটনা। বর মোহাম্মদ বিন ফাহাদ আল লাইলি সৌদি আরবের একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। বিয়ের পোশাক পরে তার পরীক্ষার হলে প্রবেশ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাকে নিয়ে চারদিকে আলোচনায় মেতেছে স্থানীয় লোকজন।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ গত বুধবার এক প্রতিবেদনে জানায়, আল লাইলি পরীক্ষার হলে ঢোকেন সৌদির ঐতিহ্যবাহী বিয়ের পোশাক ‘বিস্ত আবায়া’ পরে। এ সময় তাকে কিছুটা লাজুক দেখাচ্ছিল। বিয়ের আসরের মাঝ থেকে পরীক্ষার হলে যান তিনি। পরীক্ষা শেষ করে দ্রুত ফিরে যান বিয়ের আসরে। পরে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্থানীয় আল এখবারিয়া টিভিকে মোহাম্মদ বিন ফাহাদ আল লাইলি বলেন, ‘আজ আমার তাফসির পরীক্ষা ছিল। আমি খুবই আশাবাদী। ইনশা আল্লাহ সবই ঠিকঠাক হবে। আমি পরীক্ষা ও বিয়ে দুটোতেই সফল হব।’


আরোও অন্যান্য খবর
Paris