সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

সুদানে একসঙ্গে ১২ জন মন্ত্রীর পদত্যাগ

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

এফএনএস : সুদানে বিতর্কিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গত মাসে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুক। এদিকে সামরিক কাউন্সিলের সঙ্গে এক চুক্তির মাধ্যমে গত রোববার প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল হওয়ার পর হামদুকের মন্ত্রিসভার ১২ সদস্য পদত্যাগ করেছেন। সামরিক কাউন্সিলের সঙ্গে রাজনৈতিক চুক্তির প্রতিবাদে তারা একসঙ্গে পদত্যাগ করেন। গত মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা ও মিডলইস্ট মনিটর জানায়, আন্তর্জাতিক সম্প্রদায় দুইপক্ষের মধ্যে হওয়া এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। যদিও সুদানের রাজনৈতিক শক্তিগুলো এই চুক্তিকে প্রত্যাখ্যান করেছে।

তারা জানান, এটি সামরিক অভ্যুত্থানকে বৈধতা দেওয়ার চেষ্টা। গত মঙ্গলবার তারা মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেননি। তবে কী কারণে তারা পদত্যাগ করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ ও জ¦ালানি মন্ত্রী রয়েছেন। মন্ত্রণালয়গুলোর পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শিক্ষা, শ্রম, পরিবহন, স্বাস্থ্য, যুব ও ধর্মবিষয়ক মন্ত্রীরাও পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris