সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

অনলাইন গেমের প্রচারণায় মক্কার সাবেক ইমাম!

Paris
Update : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

এফএনএস : সৌদি আরবের মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের সাবেক ইমাম আদিল আল কালবানি একটি অনলাইন গেমের প্রচারণায় অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। রিয়াদ সিজন ২০২১ উৎসবের ‘কমব্যাট ফিল্ড’ নামক ভার্চুয়াল গেমের প্রচারণার জন্য নির্মিত ভিডিওতে তাকে দেখা গেছে। গালফ নিউজের খবর। ভিডিওটি সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষের প্রধান তুর্ক আল শেখ তার টুইটারে প্রকাশ করেন। এতে তিনি জানান, আগামী ১৬ মার্চ পর্যন্ত কমব্যাট ফিল্ড নামের অনলাইন গেম ইভেন্টটি চলবে। গেমের প্রচারণার জন্যই ভিডিওটি টুইটারে প্রকাশ করেন তিনি।

তবে ভিডিও প্রকাশের পরপরই সমালোচনার ঝড় উঠে। ভিডিওতে দেখা যায়, কাবা শরিফের সাবেক ইমাম আদিল আল কালবানি সামরিক পোশাক পরে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় তার পেছনে সহযোগীদেরও দেখা যায়। টুইটারে প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভিডিওতে ৫০ লাখের বেশি ভিউ হয়। ৬২ বছর বয়সী ইমাম কালবানিও ভিডিওটি তার টুইটার একাউন্টে শেয়ার করেন।

এতে তিনি ক্যাপশন হিসেবে লিখেন, ‘আপনি কি মনে করেন আমি হলিউডে যেতে পারব?’ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইমাম কালবানি। অনেকেই বলছেন, তার এমন কাজ ইসলাম পরিপন্থী। সামাজিক মাধ্যমে ইমাম কালবানিকে ‘মূর্খ’ এবং ‘দুর্নীতির সহযোগী’ বলেও অভিহিত করেছেন অনেকে।


আরোও অন্যান্য খবর
Paris