সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

অভিষেকের বাড়িতে অন্ধকারে কাটলো মমতার

Paris
Update : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

এফএনএস : দুই দিনের সফরে গত সোমবার বিকেলে দিল্লি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েন তিনি। বাড়িতে আলো না থাকায় বেশ কিছুক্ষণ অন্ধকারেই থাকতে হয় তাকে। গত মঙ্গলবার আনন্দবাজার জানায়, দিল্লিতে মমতা ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউয়ে। এদিন সাড়ে ৪টায় দিল্লি বিমানবন্দরে নেমে সোজা সেখানেই চলে যান মমতা। পৌনে ৭টায় আলো নিভে যায় বাড়ির।

একইসঙ্গে অন্ধকার হয়ে যায় গোটা পাড়া। ওই পাড়াতেই বাস একাধিক সাংসদের। ভারতের বিদ্যুৎ অফিস জানায়, বিদ্যুৎ বিপর্যয়ের কারণেই সাউথ অ্যাভিনিউয়ে আলো ছিল না। বেশ কিছুক্ষণ বিদ্যুৎহীন থাকার পর আলো আসে। দিল্লি গেলে সাউথ অ্যাভিনিউতে থাকেন মমতা। আগে তিনি উঠতেন মুকুল রায়ের সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে। পরে মুকুল যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন, তখন থেকে মমতা ওঠেন পাশেই অভিষেকের বাড়িতে। মুকুল যদিও ফের তৃণমূলে ফিরেছেন।

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দিল্লি সফরে এসে এখানেই উঠেছিলেন তৃণমূল নেত্রী। অভিষেকের বাড়িতেই তার সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল-সহ অন্যান্য নেতারা। শাবানা আজমি, জাভেদ আখতারও মমতার সঙ্গে দেখা করতে অভিষেকের ১৮৩ নম্বর সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে এসেছিলেন সেই সময়। সূত্র: আনন্দবাজার


আরোও অন্যান্য খবর
Paris