সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

আগামী ২০২৪ সালের নির্বাচনেও লড়তে চান বাইডেন

Paris
Update : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চান বলে জানিয়েছে হোয়াইট হাউস। গত সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এ কথা জানান। খবর সিএনএনের বাইডেন আরেক মেয়াদে প্রেসিডেন্ট হতে নির্বাচন করতে চান বলে তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের বলছেন-গণমাধ্যমে সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশিত হয়। বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে এয়ার ফোর্স ওয়ানে জেন সাকিকে সাংবাদিকেরা প্রশ্ন করেন। জবাবে জেন সাকি বলেন, ‘হ্যাঁ, এটাই তার অভিপ্রায়।’

রিপাবলিকান পার্টির ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন প্রায় ৭৯ বছর বয়সী বাইডেন। চলতি বছরের ২০ জানুয়ারি দায়িত্ব নেন তিনি। তবে বাইডেনের গ্রহণযোগ্যতার হার কমছে। ওয়াশিংটন পোস্ট ও এবিসির জরিপ অনুযায়ী, তার গ্রহণযোগ্যতার হার কমে প্রায় ৪০ শতাংশে দাঁড়িয়েছে। বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন বলে গুঞ্জন আছে। তবে তার গ্রহণযোগ্যতা কমে বর্তমানে ২৮ শতাংশে দাঁড়িয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris